মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে জাটকা ইলিশশ অভিযান পরিচালনা করেন

 

মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ

১৪ ফেব্রুয়ারি সকাল ৯ টায় মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার এলাকায় উপজেলা মৎস্য অফিস কর্তৃক, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন এর নিমিত্তে জাটকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ কেজি ৩০০ গ্রাম জাটকা ইলিশ আটক করা হয়। কোন ব্যক্তিকে আটক করা হয় নাই। জব্দকৃত মাছগুলো হরিরামপুর উপজেলার আন্দার মানিক এতিমখানা ও দড়িকান্দি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযান পরিচালন করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব নুরুল একরাম ও অফিস সহকারী সুমন সরকার।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জেলেদের মাঝেসতর্কতা অবলম্বন করেন ছোট ইলিশ ধরা থেকে তারা যেন বিরত থাকে। এর সাথে জেলেদের মাঝে বিশেষ সতর্কতা দিয়ে থাকেন।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। আজ রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।