
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী হরি বিগ্রহ ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫৩ তম অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ২০২৬ উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালা রবিবার ( ১ মার্চ) হতে শুরু হয়েছে। এদিন দুপুর ২ টা হতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক এবং অন্যনা পালের সঞ্চালনায় ভক্তিমুলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৪ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিল (কেপিএম) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদ উল্যাহ। এসময় তিনি বলেন, এই মন্দির একটি ঐতিহ্যবাহী মন্দির, এখানে বার্ষিক মহোৎসব এ সকল ধর্মের মিলন ঘটে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও কেপিএম লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধন করেন কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি ডা: বি কে দেওয়ানজী। এসময় অতিথির বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য এবং বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সভাপতি দয়াল দাশ, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি ডাঃ রহমত উল্যাহ, কেপিএম লিমিটেডের উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান মঈদুল ইসলাম, কেপিএম লিমিটেডের জিএম ( প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনিত কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি জেলার প্রচার সম্পাদক পুলক শীল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাপ্তাই উপজেলার আহবায়ক জগদীশ চন্দ্র দাশ, কাপ্তাই উপজেলার সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কাপ্তাই উপজেলার সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান। মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির কার্যকরি সভাপতি রতন কান্তি মল্লিক এবং সাধারণ সম্পাদক রূপক মল্লিক রাতুল। পরে গীতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা। সবশেষে রাত ৮ টায় অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। অধিবাস কীর্তন পরিচালনা করেন হাটহাজারী পূর্ব শিকারপুর শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরের অধ্যক্ষ ১০৮ স্বরুপ দাস বাবাজী।





