
স্টাফ রিপোর্টার, রাঙামাটি:
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) রাঙামাটি জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণ ও সমন্বয়ের লক্ষ্যে রাঙামাটি সদর জোন কমান্ডার মো. একরামুল রাহাত, পিএসসি এবং রাঙামাটি জেলা পরিষদ সদস্য মো. হাবিব আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার (২ মার্চ) দুপুরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, সংকটময় সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখে। কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার ওপরও তারা গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় রক্তদান কর্মসূচি জোরদার করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বিস্তারের বিষয়ে আলোচনা হয়। মানবিক উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।
ভিবিডি সূত্রে জানা যায়, সংগঠনটি দীর্ঘদিন ধরে রাঙামাটিতে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। নবগঠিত কমিটি এসব কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেছে। সংগঠনের সভাপতি দীপ্ত বড়ুয়া বলেন, “রাঙামাটির অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সকলের সহযোগিতা পেলে মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত করা সম্ভব হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে ভিবিডি রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে অতিথিদের সময়, আন্তরিকতা ও মূল্যবান পরামর্শের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সমন্বিত প্রচেষ্টায় রাঙামাটিতে মানবিক কার্যক্রম নতুন গতি





