
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
কৃষি মন্ত্রনালয়ের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে পার্টনার ফিল্ড কংগ্রেস এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা -এর আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা হর্টিকালচার সেন্টারের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ১ শত জন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কৃষক ও কৃষাণী এবং সাধারণ কৃষক ও কৃষাণীরা অংশ নেন। রাঙামাটি -এর উপ পরিচালক মো. মনিরাজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পার্টনার ফিল্ড কংগ্রেস এর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, উদ্যোক্তাদের পাশাপাশি সকলকে কৃষি খাতে সহযোগিতা করতে হবে, যাতে করে কৃষি খাতে এদেশ যেন বিপ্লব সাধন করতে পারে। তিনি আরোও বলেন, বর্তমান সরকার কৃষক কার্ড বিতরণ সহ অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন, যার ফলে প্রান্তিক পর্যায়ে কৃষকরা লাভবান হতে পারে। কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এর সভাপতিত্বে, কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসার বাপ্পা মল্লিক এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অরুণ চন্দ্র রায়, কাপ্তাই উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল কান্তি দে। এসময় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক আশীষ কুমার তনচংগ্যা।





