
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ ও খাল খনন কর্মসূচি বিষয়ে প্রান্তিক কৃষকদের অবহিতকরণের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে শত
কৃষক নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) সকাল ১১ টায় কাপ্তাই হর্টিকালচার সেন্টার সম্মেলন কক্ষে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পর পরই কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া সরকারের আরোও একটি পদক্ষেপ খাল খনন কর্মসূচী। সরকার চাই তৃনমুল পর্যায়ের মানুষের উন্নয়ন। কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এবং কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব। এসময় কাপ্তাই উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের এবং রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা রহমত উল্লাহ সহ কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসার এবং কৃষকরা উপস্থিত ছিলেন। এর আগে একই বিষয় এর উপর একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।





