রাইখালী ইউনিয়ন যুবদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে নেজাম উদ্দিন আহমেদ

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে কাপ্তাই উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ জাহেদুল ইসলাম ও সদস্য সচিব ইব্রাহিম হাবীব মিলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মোঃ নেজাম উদ্দিন আহমেদকে আহ্বায়ক, নুরুল আজিমকে সদস্য সচিব এবং মোঃ মাহাবুব আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন, নবগঠিত এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করা সম্ভব হবে এবং দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে। উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ জাহেদুল ইসলাম ও সদস্য সচিব ইব্রাহিম হাবীব মিলু নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দলকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে যুবসমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে একটি শক্তিশালী ইউনিট গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, “নতুন কমিটির নেতারা স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং দলীয় কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশাই আমাদের। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।