
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও চায়ের আড্ডা। ২১ মার্চ শনিবার বিকালে কাপ্তাই ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ জাহেদুল ইসলাম, সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু এবং যুগ্ম আহ্বায়ক সুমন মারমা। এ সময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য হিরো তালুকদার, ইসমাইল হোসেন লিটন ও মোঃ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আবুল বাশার বাবুল ও সদস্য সচিব সঞ্জয় তঞ্চাঙ্গা, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন মিলন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, ২ নং রাইখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ নেজাম উদ্দিন এবং সদস্য সচিব মোঃ আনোয়ারুল আজিমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, “ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ ভাগাভাগির অনুষ্ঠান নয়, এটি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। কাপ্তাই উপজেলা যুবদল সবসময় ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করে যাবে। সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু বলেন, যুবদল একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সংগঠনের ঐক্য, শক্তি ও আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে চা-আড্ডার মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।





