আইন সহায়তা কেন্দ্র আসক ও এফবিজেও এর যৌথ আয়োজনে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎

ঢাকা অফিসঃ

‎ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও), আইন সহায়তা কেন্দ্র (আসক)  ও মানবাধিকার ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ (মঙ্গলবার) রাজধানীর এফবিজেও কার্যালয়ে এ আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ শামছুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরজেএফ’র চেয়ারম্যান ও এফবিজেও এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ এবং ধর্ম বিষয়ক সচিব মুফতি মাওলানা আজিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।মুগদা প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার গ্রহণ করেন নাহার আক্তার, ডেমরা প্রেসক্লাবের পক্ষ থেকে গ্রহণ করেন মোহাম্মদ নাসির হোসেন, তেজগাঁ প্রেসক্লাবের পক্ষ থেকে গ্রহণ করেন মিরাজ হোসেন, কাফরুল প্রেস ক্লাবের পক্ষ থেকে গ্রহণ করেন সভাপতি ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ এবং হাজারীবাগ প্রেসক্লাবের পক্ষ থেকে গ্রহণ করেন সভাপতি মুফতি মাওলানা আজিম উদ্দিন।
‎‎এছাড়া আরজেএফ’র পক্ষ থেকে গ্রহণ করেন মো: মাসুদ, রিপোর্টার্স ক্লাব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে মোঃ মনির হোসেন এবং রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে কানিজ ইসলাম রুমা উপহার গ্রহণ করেন, দৈনিক সকালের সময় পক্ষ থেকে গ্রহণ করেন রুবিনা শেখ। ‎অন্যান্য উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন আজিজুল ইসলাম মিন্টু, নুপুর আহমেদ ও মোঃ মনজুরুল ইসলাম ঈসা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।