
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন যুবদলের ৫নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১৯ মার্চ (বৃহস্পতিবার) বিকালে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নুর আলম , সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ শহিদুল্লাহ কাসার এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ হায়দার, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও মোহাম্মদ আব্দুল হক। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শওকত হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ ইদ্রিস (রিমন)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ জালাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর সওদাগর, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইসহাক, প্রচার সম্পাদক মোহাম্মদ শওকত, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ তারেক, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ সাদেক, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাদেক, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আকবর দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ সেকান্দর, মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ তছলিম শিকদার। নতুন কমিটি গঠনের মাধ্যমে রাঙ্গুনিয়ায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। তারা জানান, এই কমিটি দলের কার্যক্রম জোরদার ও যুবসমাজকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





