কাপ্তাইয়ে ঘরে ঘরে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে যুবদল নেতা সুমনের মতবিনিময়

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্যাঙছড়ি মারমা পাড়ায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করা হয়েছে। মঙ্গলবার ব্যাঙছড়ি মারমা পাড়ার ১১৮টি পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করে যুবদল নেতা সুমন রাঙ্গামাটি পার্বত্য জেলার ২৯৯ নং আসনের বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দিপেন দেওয়ানের পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ সহ ভোট চেয়েছেন। এ সময় কাপ্তাই উপজেলা শাখার যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মারমার নেতৃত্বে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণমূলক পরিবেশ বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। গণসংযোগকালে যুগ্ম আহ্বায়ক সুমন মারমা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে—এটাই আমাদের প্রত্যাশা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ সাত্তার, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, আব্দুল আমিন, মোহাম্মদ রহিম, ম্রামং মারমা, সাগর মারমা, মিজান এবং কর্ণফুলী কলেজ ছাত্রদলের সদস্য মো. তারেক, মং সানু মারমাসহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গণসংযোগকালে স্থানীয় ভোটাররা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ এসব বিষয় সংশ্লিষ্ট পর্যায়ে তুলে ধরার আশ্বাস প্রদান করেন।