ওয়াগ্গা ইউনিয়নে ধানের শীষের পক্ষে যুবদল ঘরে ঘরে গণসংযোগ

কাপ্তাই রাঙ্গামাটি প্রতিনিধিঃ

২৮ জানুয়ারি বুধবার দিনব্যাপী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলার ২৯৯ নং আসনের বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা কর্মসূচি পালন করেছে ওয়াগ্গা ইউনিয়ন যুবদল। কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অন্তর্গত শিলছড়ি মাহাজন পাড়ায় ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং এডভোকেট দীপেন দেওয়ানের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়। গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সদস্য ছুইচাপ্রু মারমা, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল বশর বাবুল, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রাজু, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক থোয়াইচিমং মারমা, ছাত্রদল নেতা মইনুদ্দিনসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ প্রতীক গণমানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে এডভোকেট দীপেন দেওয়ানের বিজয় নিশ্চিত হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।