
রিয়াজ রিয়াজ উদ্দিন আকাশ কাপ্তাইঃ
তিন পার্বত্য জেলার মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে কাপ্তাই উপজেলার সাংস্কৃতিক সংগঠন “কাপ্তাই সুরের ধারা” পরিবার।শনিবার (২৩ মে) সকালে বান্দরবান জেলায় এমপি মহোদয়ের বাসভবনে গিয়ে সংগঠনের সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় কাপ্তাই সুরের ধারা পরিবারের সভাপতি প্রদীপ মল্লিক, সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা, যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গা, অভিভাবক প্রতিনিধি নুম্যাইচিং মারমাসহ সংগঠনের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ শেষে এমপি মাধবী মারমার সঙ্গে সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় তিনি কাপ্তাই সুরের ধারা সংগঠনের সার্বিক উন্নয়ন ও কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, এমপির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগাবে।





