
মোঃ আবদুল হক, হরিরামপুর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার -এর কুশিয়ারচর এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য । এর আগে কালিতলা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপদকালীন ব্যবস্থা হিসেবে প্রাথমিকভাবে ২০০ ফুট এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে, যাতে তাৎক্ষণিক ভাঙন নিয়ন্ত্রণে আনা যায়। তিনি আরও জানান, পদ্মা ভাঙন রোধে প্রায় ১২ কিলোমিটার জুড়ে স্থায়ী বাঁধ নির্মাণের একটি বৃহৎ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও পর্যায়ক্রমে ভাঙন প্রতিরোধমূলক কাজ হাতে নেওয়া হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান জামান। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত স্থায়ী সমাধান বাস্তবায়নের আহ্বান জানান।





