নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া জেলায় চ্যাম্পিয়ন

জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় চ্যাম্পিয়ন হয়েছে –এর মেয়েরা। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের –এ অনুষ্ঠিত ফাইনালে তারা –কে ৪–১ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়েও ১–১ গোলে সমতা থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪টি সফল শট নেয়, বিপরীতে আতিকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পায় ১ গোল। ফলে ৪–১ ব্যবধানে জয় নিশ্চিত হয় নবীনগর পশ্চিমের মেয়েদের। এর আগে ৩০ এপ্রিল সেমিফাইনালে তারা –কে ২–০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। আর ২৭ এপ্রিল নবীনগর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে দলটি। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের ছাত্রী ইকরা ইসলাম। এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের বন্যা বইছে।