
রাঙামাটি প্রতিনিধি | আহমদ বিলাল খান
পুলিশের অভিযানে এলাকায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) , পুলিশ সুপার (পিপিএম)–এর দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এলাকা থেকে জুনায়েদ হোসেন সাকিব (২৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি শহরের রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় –এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। একই সঙ্গে এসব অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।





