কাপ্তাই যুবদলের ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ এ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান-এর সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই:

কাপ্তাই উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে কাপ্তাই যুবদলের একটি প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩ মার্চ মঙ্গলবার ইফতারে র পর। এ সময় তারা মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং কাপ্তাই উপজেলার সার্বিক উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সৌজন্য সাক্ষাতে যুবদল নেতৃবৃন্দ কাপ্তাই উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন এবং এলাকার তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গঠনমূলক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। মন্ত্রী দীপেন দেওয়ান সৌজন্য সাক্ষাৎ এ বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে কাপ্তাইসহ পুরো পার্বত্য অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই কাপ্তাই যুবদল কাপ্তাইয়ে সংগঠন ও যুব সমাজ নিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সরকার পার্বত্য এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণদের দক্ষতা উন্নয়ন ও স্বনির্ভর করতে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় কাপ্তাই যুবদলের নেতৃবৃন্দ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে উপস্থিত নেতাকর্মীরা মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।