
নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই (রাঙামাটি):
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পরিচিত মুখ, মানবিক ও সমাজসেবক হিসেবে সুপরিচিত অজিত কুমার তঞ্চঙ্গ্যা জেলা পরিষদের অন্তর্বর্তী সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনায় রয়েছেন। কাপ্তাই উপজেলার সাপছড়ি গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা অজিত কুমার তঞ্চঙ্গ্যা। তাঁর পিতা মৃতঃ শ্লোকধন তঞ্চঙ্গ্যা। দীর্ঘ কর্মজীবন ও সামাজিক সম্পৃক্ততার কারণে তিনি ওয়াগ্গা ইউনিয়নসহ আশপাশের এলাকায় আস্থার প্রতীক হিসেবে পরিচিত। সরকারি চাকরি ও প্রশাসনিক অভিজ্ঞতা ১৯৮৯ সালে বস্ত্র মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তরে স্টোর কিপার পদে যোগদান করে ২০১৬ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন তিনি। দীর্ঘ ২৭ বছরের সরকারি চাকরিজীবনে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী ও ঊর্ধ্বতনদের আস্থা অর্জন করেন। রাজনৈতিক ও নির্বাচনী সম্পৃক্ততা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯নং আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পক্ষের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। স্থানীয়ভাবে তাঁর সাংগঠনিক দক্ষতা ও সমন্বয় ক্ষমতা প্রশংসিত হয়। সামাজিক ও সাংগঠনিক ভূমিকা অজিত কুমার তঞ্চঙ্গ্যা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।
২০২২ সাল থেকে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস), কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্বে রয়েছেন। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সাল থেকে অদ্যাবধি উক্ত বিহার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সাল থেকে ওয়াগ্গা-সাপছড়ি শ্মশান রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। ২০১৫ সাল থেকে সাপছড়ি উপর পাড়া শ্মশান রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূলের প্রত্যাশা স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, সততা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে রাঙামাটি জেলা পরিষদের অন্তর্বর্তী সদস্য হিসেবে দেখতে চান। তৃণমূল নেতাকর্মীদের আশা, সরকারের সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং স্থানীয় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
জনসেবামূলক কর্মকাণ্ডে ধারাবাহিক সম্পৃক্ততা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং বহুমাত্রিক সাংগঠনিক ভূমিকার কারণে অজিত কুমার তঞ্চঙ্গ্যা ইতোমধ্যেই সম্ভাব্য জেলা পরিষদ সদস্য হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।





