রায়পুরা থানার মেম্বারের লাশ নবীনগরে উদ্ধার

জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া:

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক মেম্বার আমীর হোসেনের (৪২) লাশ গতকাল বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা এমপি টিলার সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে ক্ষত-বিক্ষত লাশটি উদ্ধার করে পুলিশ।
তিনি বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন বলে জানা গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে।নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। আজ রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।