৩২ বছর পর নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অশ্রুসিক্ত বিদায় কল্যাণী বড়ুয়ার

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান  নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে একটানা ৩২ বছর শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসাবে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া। বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে সহকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি।  ১৯৯৪ সালের ৩১ মার্চ সামাজিক বিজ্ঞান বিভাগে  সহকারী শিক্ষক হিসাবে তিনি নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। টানা ৩২ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তিনি। আজ বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি) ছিল তাঁর শেষ  কর্ম দিবস। শেষ কর্ম দিবসে এদিন তাঁকে ফুলেল শুভেচ্ছা বিনিময়  জ্ঞাপন করেন তাঁর দীর্ঘ দিনের সহকর্মীরা। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এসময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া, সিনিয়র শিক্ষক সুরেশ তনচংগ্যা,  শিক্ষক অনুপ বসাক সহ শিক্ষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।  বিদায়ী প্রধান শিক্ষক কল্যানি বড়ুয়া তাঁর বিদায়ের দিনে আবেগঘন পরিবেশে অশ্রুসিক্ত নয়নে বলেন, কাপ্তাই উপজেলার  নারানগিরি এলাকার মানুষের সঙ্গে কাটানো ৩২ বছর আমার জীবনের অমূল্য সময়। এই পথচলার প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে গাঁথা হয়ে থাকবে। আমার সহকর্মী, শিক্ষকমণ্ডলী— যারা প্রতিদিন পাশে থেকেছেন, সহযোগিতা ও সমর্থন দিয়েছেন— আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমার প্রিয় শিক্ষার্থীরা— তোমাদের বিশ্বাস, ভালোবাসা ও আন্তরিকতা আমাকে সমৃদ্ধ করেছে। তোমাদের জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। সম্মানিত অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী— আপনাদের সহযোগিতা, আস্থা ও আন্তরিক সমর্থন সবসময় শক্তি জুগিয়েছে। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা রইল। নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় ও এই এলাকার সবাই চিরদিন আমার হৃদয়ে জাগ্রত থাকবেন । স্কুলের সার্বিক সুখ, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। আজ রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।