কাপ্তাইয়ে পাঁচ ইউনিয়নে সার ডিলার নিয়োগ ও বিতরণে নতুন নীতিমালা বাস্তবায়ন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপ্তাই, রাঙামাটি পার্বত্য জেলায় নভেম্বর ২০২৫ মাসের সার ও বীজ সংক্রান্ত সভায় সার ডিলার নিয়োগ ও বিতরণ কার্যক্রমে সমন্বিত নীতিমালা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় ইউরিয়া ও নন-ইউরিয়া সার মজুদ, ডিলার পুনর্বন্টন এবং শূন্য ইউনিটে নতুন ডিলার নিয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, কৃষি মন্ত্রণালয় এর সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার ১৩ নভেম্বর ২০২৫ তারিখের স্মারক অনুযায়ী “সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫” প্রণয়ন করা হয়েছে, যা ১৬ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর রয়েছে। নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়নে তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত একটি ডিলার ইউনিটে একজন করে এবং সর্বোচ্চ তিনজন ডিলার দায়িত্ব পালন করবেন।
বর্তমানে নিয়োজিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ডিলারদের পুনর্বন্টনের পর যেসব ইউনিটে ডিলার শূন্য থাকবে, সেখানে নতুন ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য ডিলার নিয়োগের ইউনিয়ন ও ওয়ার্ডসমূহ ১. কাপ্তাই ইউনিয়ন: ১–৯ নং ওয়ার্ড
২. চন্দ্রঘোনা ইউনিয়ন: ১–৯ নং ওয়ার্ড ৩. চিৎমরম ইউনিয়ন: ১–৯ নং ওয়ার্ড ৪. রাইখালী ইউনিয়ন: ১–৯ নং ওয়ার্ড ৫. ওয়াগ্গা ইউনিয়ন: ১–৯ নং ওয়ার্ড সার এর ডিলার নিয়োগ করা হবে।
সভায় আরও জানানো হয়, নীতিমালা বাস্তবায়ন ও ডিলার নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহীদের উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, নতুন নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে সার বিতরণে স্বচ্ছতা, কৃষকদের সহজপ্রাপ্যতা এবং মজুদ ব্যবস্থাপনায় কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত হবে।