দুই শতাধিক আলেম-ওলামার মাঝে ইফতার সামগ্রী দিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক

আহমদ বিলাল খানঃ

পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে রাঙামাটি সদর উপজেলার শতাধিক মসজিদের দুই শতাধিক আলেম-ওলামার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী ব্যক্তিগতভাবে এ ইফতার সামগ্রী প্রদান করেন। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের কালেক্টরেট জামে মসজিদে এই ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইমরানুল হক ভুইঁয়া। এছাড়াও জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কালেক্টর এস এম মান্না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এতে সদর উপজেলার শতাধিক মসজিদের খতিব, ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে তেল, পেঁয়াজ, আলু, মশুর ডাল, ছোলা, নুডুলস, দুধ, চিনি, লাচ্ছি, সেমাই, চিড়া ও মুড়ি সহ মোট ১২ ধরনের আইটেমের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানের পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ইমাম-মুয়াজ্জিনরা সামাজিকভাবে রমজানের পবিত্রতা রক্ষা ও মুসল্লিদের গুজব থেকে সতর্ক রাখার গুরুত্ব তুলে ধরেন। সদর উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ পেয়ার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবুল হাসেম, মডেল কেয়ারটেকার মোঃ মাহবুব আলম, সাধারণ কেয়ারটেকার মাওলানা মুহাম্মদ আশহাদুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ মিরাজ উদ্দিন প্রমুখ।