রাঙ্গামাটিতে শাহ এমদাদীয়া’র ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি

আহমদ বিলাল খান :

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মানবকল্যাণ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার প্রত্যয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি-তে শাহ এমদাদীয়া’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শহরের বনরুপায় শাহ এমদাদিয়া দায়রা ভবনে মর্যাদাপূর্ণ পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক (মাইজভাণ্ডারী আলী)-এর দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো হয়। তাঁর মানবপ্রেম, দানশীলতা ও দ্বীনি খেদমতের আদর্শ অনুসরণ করেই উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে। রমজান উপলক্ষে মোট একশত পরিবারের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে রোজাদারদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল, যা ইফতার প্রস্তুতিতে সহায়ক হবে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ ইরফানুল হক মাইজভান, নায়েব সাজ্জাদানশীন, গাউছিয়া আহমদিয়া মঞ্জিল, মাইজভাণ্ডার দরবার শরীফের ম্যানেজিং ট্রাস্টি ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI)-এর চেয়ারম্যান। শাহ এমদাদিয়া রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ রহিম উদ্দীন, কোষাধ্যক্ষ মোঃ রফিক সওদাগর, দারুত তালীম সম্পাদক মোঃ সিরাজদৌল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনসুর আলী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ রহমত উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন শাখা ও খেদমত কমিটির দায়িত্বশীলরা। সভাপতির বক্তব্যে মোহাম্মদ পারভেজ উদ্দিন চৌধুরী বলেন, মুর্শিদ প্রদত্ত দায়িত্ব কেবল তরিকতের মধ্যেই সীমাবদ্ধ নয়; সামাজিক ও নৈতিক উৎকর্ষ সাধনও সমানভাবে গুরুত্বপূর্ণ। মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। শেষে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, শাহ এমদাদীয়া রাঙ্গামাটি জেলা কমিটি প্রতিবছর ধারাবাহিকভাবে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে, যা সমাজের অসচ্ছল মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দিচ্ছে।