কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সোনালী অতীতের জয়

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

রাঙামাটির কাপ্তাই প্রজেক্ট এলাকায় অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২-০ গোলে নিমকি বাজার ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সোনালী অতীত ফুটবল একাদশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কাপ্তাই নিউ মার্কেট স্কুল মাঠে (বাজারের মাঠ) অনুষ্ঠিত ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সোনালী অতীত ফুটবল একাদশের

0-0x0-0-0#

খেলোয়াড়দের নৈপুণ্যে নির্ধারিত সময়ে ২-০ গোলের জয় নিশ্চিত হয়। খেলা শেষে সোনালী অতীত দলের কামরুল ইসলামকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। ম্যাচটি প্রধান রেফারি হিসেবে পরিচালনা করেন মাইনুল হক সুমন। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী। জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬) কাপ্তাই শাখার সভাপতি ও টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহম্মেদ, পিডিবির উপ-পরিচালক মো. হাসান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম কবির, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ ও সাধারণ সম্পাদক কামাল হাকিম। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও নানা ধরনের অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার আয়োজনের কোনো বিকল্প নেই। কাপ্তাইয়ে এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন বলেন, “ফুটবল আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির চর্চা তৈরি হয়। শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের মতো আয়োজন কাপ্তাইয়ের ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করবে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজনের পাশে থাকার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোলায়মান মাহমুদের ধারাভাষ্যে পুরো ম্যাচটি উপভোগ করেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মো. আব্দুল মোহাসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা তাঁতীদলের সভাপতি আফসার উদ্দীন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফয়েজ আহমেদ, সম্পাদক আল নাহিয়ান খান ডালিম, সহকারী প্রকৌশলী (শিক্ষা) দিলদার হোসেন, বণিক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাবেক ক্রীড়াবিদ সালাউদ্দিন মিনু চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোশর্দ আলম, জেলা ধারাভাষ্যকার ও ক্রীড়াবিদ ওসমান গনি তনু, পিডিবি স্কুলের সহকারী শিক্ষক মো. জসিমউদ্দীন, শিশু নিকেতন স্কুলের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সোনালী অতীত দলের ম্যানেজার বেলায়েত হোসেন, নিমকি বাজার দলের ম্যানেজার আবু তাহের সওদাগর, মিজানুর রহমান সোহাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমী দর্শক। টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে কাপ্তাই নিউ মার্কেট স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচজুড়ে দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।