
রিয়াজ উদ্দিন আকাশ কাপ্তাইঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহম্মদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অভিযানে অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।





