
ঐক্য পরিষদ ও মানবাধিকার সংগঠনের ফুলেল শুভেচ্ছা
আহমদ বিলাল খানঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এবং ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা। শুক্রবার (২২ মে) বিকেলে প্রকাশিত এক যৌথ শুভেচ্ছা বার্তায় সংগঠন দুটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে জাতিগত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণেও নবনির্বাচিত কমিটি কার্যকর অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহ আলম। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বিপ্লব চাকমা, সহ-সভাপতি অ্যাডভোকেট মাকসুদা হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট শিশু মণি চাকমা। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট উজ্জল তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট শহীদুল ইসলাম (বাবুল), সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মামুন ভূইয়া, পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট বিবরণ চাকমা এবং আইটি সম্পাদক পদে অ্যাডভোকেট গফুর বাদশা নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট রহমত উল্লাহ, অ্যাডভোকেট হারুন অর রশিদ, অ্যাডভোকেট আলাল উদ্দিন, অ্যাডভোকেট বিউটি দত্ত, অ্যাডভোকেট সাহেদা ইসলাম ও অ্যাডভোকেট দীপেন চাকমা। শুভেচ্ছা বার্তায় স্বাক্ষর করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি শিক্ষক অরুপ কুমার মুৎসুদ্দীর এবং সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার।





