কাপ্তাইয়ে সিএনজি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৪

রবিউল হোসেন চৌধুরী রিপন, কাপ্তাইঃ

৪১বিজিবি ব্যাটালিয়ন প্রধান ফটকের সামনে কাপ্তাই–চট্টগ্রাম সড়কে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। শনিবার (৯ মে) সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিজিবির প্রধান ফটকের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা উপজেলা সদর বরইছড়ি থেকে যাত্রী নিয়ে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল কাপ্তাই থেকে লিচুবাগানের দিকে যাওয়ার পথে উক্ত স্থানে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।দুর্ঘটনায় সিএনজি চালক মো. সায়মুন (২০), মোটরসাইকেল চালক শাহিন আলম (২৭), সিএনজির যাত্রী মো. জিদান (২০) এবং মোটরসাইকেলের যাত্রী মো. রানা (১৭) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শাহিন আলম গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এ পাঠানো হয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।