চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চে ২ বছর মেয়াদি কমিটি গঠন: সভাপতি রেভা. রোনাল্ড দিলিপ সরকার, সম্পাদক বিজয় মারমা

রিয়াজ উদ্দিন আকাশঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চে দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। পদাধিকারবলে চার্চের পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকার সভাপতি মনোনীত হয়েছেন। উপস্থিত মণ্ডলির সদস্যদের পূর্ণ সমর্থনে বিগত কমিটির সম্পাদক বিজয় মারমাকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া থয়সাপ্রু খিয়াংকে সহ-সম্পাদক এবং মিসেস টিউলিপ খিয়াংকে সহ-সম্পাদিকা করে মোট ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকার। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা, চার্চের সহ-পালক পাস্টর ডা. স্টিফেন জে. মিত্রসহ মণ্ডলির সদস্যরা।পরে প্রার্থনা সভার মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম সমাপ্ত হয়।