কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কমিউনিটি সভা এবং চলচ্চিত্র প্রদর্শন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বুধবার   (৬মে)   উপজেলার চন্দ্রঘোনা   ইউনিয়নের কেআরসি উচ্চ  বিদ্যালয়ে কমিউনিটি সভা    ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।  গণযোগাযোগ অধিদপ্তরের শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম  শীর্ষক প্রকল্পের  আওতায় এই কমিউনিটি সভা   এবং চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
এসময় তিনি বলেন, শিশুর জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা গেলে তারা সুস্হ,সবল হয়ে বেড়ে উঠবে তেমনি বিভিন্ন সংক্রামক রোগ থেকে সহজে মুক্তি পাবে, এছাড়া নির্দিষ্ট সময়ে সরকারি টিকাদান কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুইহ্লা অং মারমা এবং কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম। এর আগে বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসময় অভিভাবকরা উপস্থিত ছিলেন।