
রিয়াজ উদ্দিন আকাশ কাপ্তাইঃ
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কাপ্তাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ রিয়াজ উদ্দিন আকাশ-এর নেতৃত্বে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে কাপ্তাই উপজেলা ছাত্রদল ও কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, কাপ্তাই উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য কায়সারুল হাসান শাওন, ইখতিয়ার উদ্দিন হৃদয়, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, কাপ্তাই উপজেলা সাইবার দলের সাধারণ সম্পাদক পূন্যধন তনচংগ্যা এবং রাইখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নবগঠিত রাঙ্গামাটি জেলা ছাত্রদল কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। তারা ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান। মিছিল শেষে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।





