
রিয়াজ উদ্দিন আকাশঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি জেলা শাখার নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাপ্তাই উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। সম্প্রতি কেন্দ্রীয় সংসদের অনুমোদনে প্রকাশিত রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি হিসেবে মো. অলি আহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নাঈমুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক: গালিব হাসান দায়িত্ব পাওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কাপ্তাই উপজেলা যুবদলের আহ্বায়ক জাহেদুল ইসলাম জাহেদ মেম্বার ও সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, এবং কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকান্দর আলী রাসেল ও সদস্য সচিব মো. ইব্রাহীম, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ রিয়াজ উদ্দিন আকাশ এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। বিবৃতিতে তারা বলেন, নতুন এই নেতৃত্ব রাঙামাটি জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থী সমাজের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেতৃবৃন্দ আরও বলেন, কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তারে জেলা ছাত্রদল কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা কাপ্তাই নেতৃবৃন্দের। শেষে তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যৎ সকল কর্মসূচিতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।





