
মানিকগঞ্জ প্রতিনিধি | মোঃ বিল্লাল হোসেন
মানিকগঞ্জের -য় শ্মশান থেকে একটি মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি খুলি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাতে উপজেলার -এর বোয়ালিয়া গ্রামের মহাশ্মশান থেকে খুলিটি চুরি হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চুরির অভিযোগে শ্মশান কমিটির সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে বুধবার বিকেলে -য় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় বোয়ালিয়া গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— বাবুরহাটি এলাকার সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১), প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২) এবং বোয়ালিয়া এলাকার নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪)। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে একটি মাথার খুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা এ ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।





