
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে শুক্রবার( ১৭ এপ্রিল) সকাল ১০ টা হতে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। যা শেষ হবে আগামী ২০ এপ্রিল। এতে কাপ্তাই উপজেলার ৬১ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। তিনি আরোও বলেন, প্রথমদিন গনিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে বাংলাদেশের সব জায়গায় গত ১৫ এপ্রিল হতে পরীক্ষা শুরু হলেও পার্বত্য চট্টগ্রামের বর্ষবরণ অনুষ্ঠানের কারনে ২ দিন পিছিয়ে আজ হতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রের বাহিরে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত লক্ষ্য করা গেছে। এদিকে প্রথমদিন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, কেন্দ্র সচিব জগদীশ চন্দ্র দাশ, হল সুপার রতন চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।





