
হত্যাসহ ৭ মামলার আসামি; র্যাব–৭ এর অভিযানে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর থেকে আটক
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম জেলা হতেঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৭ এর সন্ত্রাসবিরোধী অভিযানে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর–কেন্দ্রিক একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি, অস্ত্রধারী পলাতক সন্ত্রাসী সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’ (৩৭) গ্রেফতার হয়েছে। গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেল পৌনে তিনটার দিকে এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার সাদ্দামের পিতা আব্দুল করিম। তার বাড়ি আরেফিন নগর, মুক্তিযোদ্ধা কলোনী, থানা—, জেলা—চট্টগ্রাম।র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন (সহকারী পুলিশ সুপার) জানান, মহানগরীর একাধিক থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এ আসামির বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। তার সক্রিয়তায় জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব জানায়, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে ও –এ হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, মাদক ব্যবসা, ছিনতাই, নাশকতা ও ভূমি দখলসহ মোট ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





