
কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শিল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতিশীলতা যাচাইয়ে দিনব্যাপী বিশেষ পরিদর্শন সম্পন্ন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী। রোববার (৫ এপ্রিল) সকালে তিনি চন্দ্রঘোনা থানা ও এশিয়ার ঐতিহ্যবাহী কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন কার্যক্রমের শুরুতে তিনি চন্দ্রঘোনা থানায় পৌঁছালে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিনি থানার প্রবেশমুখে নবনির্মিত রাস্তা সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং থানার ঐতিহ্যের স্মারক ফলক উন্মোচন করেন। পরে থানা কার্যালয়ে অফিসার ইনচার্জ (ওসি) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি বিচারাধীন মামলার অগ্রগতি পর্যালোচনা করেন এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক রাইখালী কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন উন্নত জাতের চারা ও বীজের নার্সারি ঘুরে দেখেন এবং কৃষি প্রযুক্তির বিস্তার নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি এশিয়ার এক সময়ের প্রখ্যাত কাগজকল কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড পরিদর্শনে যান। কেপিএম পৌঁছালে উষ্ণ অভ্যর্থনা জানায় কেপিএম লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ কর্মকর্তারা। সেখানে মিলের বর্তমান উৎপাদন অবস্থা, আধুনিকায়নের সম্ভাবনা এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। সবশেষে জেলা প্রশাসক কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল পরীক্ষা করেন। সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (গোপনীয় শাখা) নিশাত শারমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই ৩৮ বীর সেনাবাহিনী র কমান্ডার মেজর আরেফিন, কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক (এমটিএস) প্রকৌশলী আবুল কাশেম রনি এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, রাজস্থলী সার্কেলের এএসপি নুরুল আমিন, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি এম. সাকের আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, এলজিইডি প্রকৌশলী মনিরুল ইসলাম, কাপ্তাই কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুইহ্লা অং মারমা,
সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ রাশেদ বীন এরশাদ,
সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়াগ্গা চা বাগানের পরিচালক খোরশেদ কাদেরী, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মারমা, অরুন তালুকদার, উসুয়ে সুয়ে চৌধুরী মিশুক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম বাপ্পা, স্থানীয় বিএনপি নেতা আব্দুল জলিল বটন, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।





