মহান স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর  পরিবেশনা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবসে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা  শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪ টা হতে সন্ধ্যা অবধি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে   মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায়   শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর দেশের গান, নৃত্য এবং আবৃত্তি পরিবেশনায় হল ভর্তি দর্শকদের মুগ্ধ করেন।  এদিন বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত এনির নৃত্য পরিচালনায় এক ঝাঁক ক্ষুদে শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনায় দর্শকরা উপভোগ করেন তুমুল করতালিতে। উপজেলা শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পী মো: রফিক, মংচাই মারমা, তামান্না ইসলাম, ইথিং মারমা, লিপি দাশ এবং বসুদেব মল্লিক এর  একক ও দ্বৈত  গান পরিবেশনা দর্শকদের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেন।
বাচিক শিল্পী তামান্না ইসলাম এর নির্দেশনায় একদল ক্ষুদে শিল্পীদের বৃন্দ আবৃত্তি পরিবেশনায় অনুষ্ঠানকে আরোও প্রানবন্ত করেন। এছাড়া শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়ার কন্ঠে স্বাধীনতা দিবসের কবিতা আবৃত্তি পরিবেশন অনুষ্ঠানকে আরোও মনোমুগ্ধকর করেন।অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি রুহুল আমিন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় ভুয়সী প্রশংসা করেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ও উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম,  উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক নাট্যজন আনিছুর রহমান, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়া সহ শিল্পকলা একাডেমির সদস্য এবং শিল্পীরা উপস্থিত ছিলেন।