ছোট পাগলী শান্তিনিকেতন বৌদ্ধ বিহার-এ মহতী পূন্যানুষ্ঠান অনুষ্ঠিত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার ছোট পাগলী শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এক মহতী পূন্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে উপাসক-উপাসিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিহার প্রাঙ্গণ পরিণত হয় এক শান্ত-সৌহার্দ্যের মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন পূজনীয় ভদন্ত উঃ পামোক্ষা মহাথের, অধ্যক্ষ, চিংম্রং বৌদ্ধ বিহার। তিনি ধর্মীয় আশীর্বাদ প্রদান করে সকলের কল্যাণ ও শান্তি কামনা করেন। প্রধান আর্শীবাদক হিসেবে ভদন্ত উঃ পামোক্ষা মহাথের ধর্মীয় তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং বুদ্ধের বাণী অনুসরণ করে নৈতিক জীবন গঠনের আহ্বান জানান। সভাপতি হিসাবে ছিলেন পূজনীয় ভদন্ত উঃ ক্ষেমিন্দা মহাথের, অধ্যক্ষ, মহাজন পাড়া স্বধর্মজ্যোতি বৌদ্ধ বিহার। তিনি সংঘদান ও পূণ্যকর্মের মাহাত্ম্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে ধর্ম দেশনা প্রদান করেন পূজনীয় ভদন্ত উঃ পঞঞ্যাদীপা মহাথের, অধ্যক্ষ, বেতবুনিয়া বৌদ্ধ বিহার। তাঁর দেশনায় বৌদ্ধ ধর্মের মৈত্রী, করুণা ও প্রজ্ঞার বার্তা প্রতিফলিত হয়। পূণ্যাহুতির বিভিন্ন পর্ব শেষে উপস্থিত ভক্তবৃন্দ ভিক্ষুসংঘকে দান প্রদান করেন এবং সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন। আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।