
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) যোহর নামাজ শেষে কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে কাপ্তাই উপজেলা মডেল জামে মসজিদ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর সততা, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব আজও এ দেশের মানুষের জন্য অনুকরণীয়। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে তিনি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আজ তাঁর জন্মবার্ষিকীতে আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার করছি। তিনি আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে শহীদ জিয়ার দেশপ্রেমিক রাজনীতি ও আত্মনির্ভরশীল রাষ্ট্রচিন্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। তাঁর আদর্শেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লোকমান আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, বিএনপি নেতা আনিসুর রহমান, আব্দুল হাশেম মেম্বার, জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু হাসান চৌধুরী রক্সি, মো. মাসুদ, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মো. রহমত উল্লাহ মনু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান ডালিম, মোশাররফ হোসেন অপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কাপ্তাই উপজেলা মডেল জামে মসজিদের ইমাম মো. সোলায়মান। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।





