ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাঙ্গুনিয়ার প্রত্যয়ে জামায়াত প্রার্থীর গণসংযোগ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই”—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মানবিক চিকিৎসক ডা. এ টি এম রেজাউল করিম বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়ায় গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। বিকাল থেকে তিনি রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের রেশম বাগান ৭ নম্বর ওয়ার্ড ও রাঙ্গুনিয়া ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ঘরে ঘরে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন এবং দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি ও মাদকমুক্ত রাঙ্গুনিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগের অংশ হিসেবে তিনি রেশম বাগান বাইতুস সালাম জামে মসজিদে আছরের নামাজ আদায় করে রেশম বাগান পাহাড়ি পল্লী, হোসনাবাদ ইউনিয়নের পুকুরপাড় ইকবালিয়া মাদ্রাসা এলাকা, ছাদেকের ঘোনা, কোব্বাদের ঘোনা হয়ে চন্দ্রঘোনা মগপাড়া এলাকায় গণসংযোগ শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানা নায়েবে আমির মাওলানা লোকমান হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও পৌর শাখার সভাপতি মোহাম্মদ শাহ-আলম, দায়িত্বশীল মো. আবু তাহের, মোহাম্মদ আজিজুল হক, কেপিএম এলাকার দায়িত্বশীল মোহাম্মদ কাওসার, মোহাম্মদ রাসেলসহ কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। গণসংযোগে তিনি যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রাম–কাপ্তাই সড়ক চার লেনে উন্নীতকরণ,গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও কর্ণফুলীতে নতুন ব্রিজ নির্মাণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন
রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ
উত্তর ও দক্ষিণ রাঙ্গুনিয়ায় সরকারি হাসপাতাল স্থাপন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন আধুনিক স্কুল– কলেজ–মাদ্রাসা প্রতিষ্ঠা মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি,কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন কারিগরি ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র নারীদের কুটির শিল্প ও প্রশিক্ষণ সুবিধা, প্রবাসী ও বিদেশগামীদের সেবা ভাষা শিক্ষা, প্রশিক্ষণ ও ভিসা সহায়তা সেল,কৃষি ও পরিবেশ সংরক্ষণ কৃষকদের বীজ ও বিপণন সহায়তা কর্ণফুলী নদী রক্ষা ও ‘গ্রীণ রাঙ্গুনিয়া’ প্রকল্প, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ ইনসাফভিত্তিক নিরাপদ রাঙ্গুনিয়া গড়ে তোলার অঙ্গীকার করেন। গণসংযোগ শেষে ডা. এ টি এম রেজাউল করিম আরোও বলেন,রাঙ্গুনিয়াকে একটি ইনসাফভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতেই আমার এই পথচলা।