ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে ধানের শীর্ষের প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

 

জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে কেন্দ্রীয় বিএনপির ঘোষণায় মনোনয়ন প্রাপ্ত ধানের শীষ প্রতীকে প্রার্থী এডভোকেট আব্দুল মান্নানের নাম পরিবর্তনের দাবিতে শুক্রবার সন্ধ্যায় নবীনগর সদরের মশাল মিছিল করেছে আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারিরা।মশাল মিছিলটি পৌর এলাকার আলিয়াবাদ গোল চত্বর হতে নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক ও বাজার হয়ে উপজেলা পরিষদ সড়কে পথ সভা করেন। জেলা বিএনপির সদস্য হযরত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, সাবেক কাউন্সিলর ও উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক রুবেল আকরাম, সহ-সভাপতি জসিম উদ্দিন সহ আরো অনেকে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, আওয়ামী দু:শাসন নির্যাতনের সময় জেলা বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের পাশে ছিলেন তাপস। বিএনপির নেতাকর্মীরা হামলা মামলার শিকার হয়েছেন তাদের পাশে ছিলেন কাজী নাজমুল হোসেন তাপস। অথচ ওনাকে মনোনয়ন না দিয়ে যাকে মনোনয়ন দিয়েছে তিনি গত ১৭ বছরে বিএনপি’র কোন কার্যক্রমে দেখা যায়নি । দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ব্রাহ্মণাবড়িয়া-৫ আসনের মনোনয়নটি পরিবর্তনের জন্য জোরালো দাবি করেন, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও উচ্চারণ করেন তারা।

কাপ্তাই উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন মোঃ রায়হানুল ইসলাম ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডার দৈনিক কাপ্তাই সংবাদ পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। কাপ্তাই উপজেলার উন্নয়ন ও জনসেবায় সফলতা কামনা করছি।