বিলাইছড়িতে পাহাড়ি যুবকদের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা বিলাইছড়ি হতেঃ

রাঙ্গামাটির বিলাইছড়িতে ২৯ বীর বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে জোনের অধীনস্থ তাংখুইতাং আর্মি ক্যাম্পের উদ্যোগে স্থানীয় পাহাড়ি যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে স্পেশাল অপারেশন বেইস ক্যাম্পের আওতাধীন মাইন্দাছড়া পাড়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএ-১০২৬৭ মেজর মোঃ সাকিব হাসান (২৯ বীর)-এর নেতৃত্বে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় পাহাড়ি যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে পাড়ার খেলোয়াড়দের মাঝে একটি ফুটবল ও ১১টি জার্সি বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় যুবকদের খেলাধুলার মাধ্যমে সুস্থ ও শৃঙ্খল জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলামুখী করে তোলা এবং সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হয়েছে বলে প্রতীয়মান।