চট্টগ্রাম থেকে পলাতক সাজাপ্রাপ্ত আসামি আলুমং মারমা আটক

চন্দ্রঘোনা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার, আদালতে প্রেরণ

রিয়াজ উদ্দিন আকাশ কাপ্তাইঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি আলুমং মারমা (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার এসআই মোজাম্মেল ও এসআই টিটু দাশের নেতৃত্বে একটি পুলিশ টিম চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একাধিক মামলার আসামি ও দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আলুমং মারমাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আটক আলুমং মারমার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তিনি সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন গ্রেফতার এড়িয়ে পালিয়ে ছিলেন। তার বাড়ি চন্দ্রঘোনা থানাধীন ডলুছড়ি এলাকায়।চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে রোববার সকালে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

🚨 ব্রেকিং নিউজ!!! 🚨 রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় যাত্রীবাহী “পাহাড়িকা” বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বেশ কয়েকজন যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছেন। হতাহতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত আসছে…