কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে শিশুর মর্মান্তিক মৃত্যু

রিয়াজ উদ্দিন আকাশ কাপ্তাইঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে মুসকান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে শিলছড়ি ভেলাফা পাড়ায় এলাকার বাসিন্দা মোঃ মুসার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ মে শনিবার শিলছড়ি ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় মুসকান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে বড়ইছড়ি উপজেলা সদরে পৌঁছালে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পদ নয়, মানুষের প্রতি সম্মানই একজন নেতার প্রকৃত পরিচয়। একজন সাধারণ কৃষককে আপন করে পাশে বসিয়ে আন্তরিক সম্মান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছোট্ট মানবিক আচরণই প্রমাণ করে— রাজনীতির মূল শক্তি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। মানুষের কষ্ট, পরিশ্রম আর অবদানকে মূল্যায়ন করাই একজন নেতৃত্বের সবচেয়ে বড় গুণ।