তীব্র তাপপ্রবাহ, কাপ্তাই হ্রদের পানির অস্বাভাবিক নিম্নস্তর, জলবিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের হ্রাস, দফায় দফায় লোডশেডিং এবং তিন মাসের মাছ ধরা নিষেধাজ্ঞা—সব মিলিয়ে এক কঠিন সময় পার করছে পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই অঞ্চল।