চন্দ্রঘোনা শাহী দরবার শরীফ–খাঁন সাহেব এর ৫৬তম বার্ষিক ওরশ শরীফ অনু্ষ্টিত

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:

পার্বত্য জেলার ঐতিহ্যবাহী এই দরবারে ২৮ চৈত্র / ১১ এপ্রিল শনিবার হযরত শেখ সৈয়দ মাওলানা আব্দুছ ছাত্তার আল হোসাইনী (রঃ) প্রকাশ খাঁন সাহেব বাবাজান কেবলার ৫৬তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ ও আজিমুশশান মিলাদ মাহফিল। দেশ-বিদেশের অসংখ্য মুরিদান ও ভক্তদের উপস্থিতিতে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি পালিত হয়।
খাঁন মঞ্জিল মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান, জিকিরে মোস্তফা (সা.), বাবাজান (রঃ)-এর জীবনাদর্শ আলোচনা এবং রাত ১২টায় আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরবারের সাজ্জাদানশীন শাহজাদা হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ বেলাল হোসাইন শাহ্ এবং নায়েবে শাহজাদা মুহাম্মদ হাসান উদ্দিন আহমেদ শাহ্।
সাজ্জাদানশীন শাহজাদা হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ বেলাল হোসাইন শাহ্ তাঁর বয়ানে বলেন,
হযরত শেখ সৈয়দ মাওলানা আব্দুছ ছাত্তার আল হোসাইনী (রঃ) প্রকাশ খাঁন সাহেব বাবাজান কেবলার এই পবিত্র ওরশ কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি আত্মশুদ্ধি, আধ্যাত্মিক উন্নতি এবং মানবকল্যাণের শিক্ষা গ্রহণের এক মহাসুযোগ। বাবাজান (রঃ) সারাজীবন মানুষকে আল্লাহ ও রাসুল (সা.)এর প্রেমে উদ্বুদ্ধ করেছেন, মানবসেবাকে ইবাদতের অংশ হিসেবে শিখিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই আমাদের সমাজে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে হবে। আজকের এই মিলাদ ও জিকিরের মাহফিল আমাদের অন্তর পরিশুদ্ধ করে, ঈমানকে দৃঢ় করে এবং আউলিয়া কেরামের ফয়েজিয়ত হাসিলের পথ সুগম করে। দেশ-বিদেশ থেকে আগত সকল আশেকানে মোস্তফা (সা.) ও আশেকানে আওলিয়ার ভক্তবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ যেন আমাদের সবাইকে বাবাজান (রঃ)-এর দেখানো পথে চলার তাওফিক দান করেন। এই সময় তিনি আল্লাহ শানে মোনাজাত করে শোকরিয়া আদায় করেন, মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।