
কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-
কাপ্তাই বারোঘোনিয়া গেইট সংলগ্ন নতুন খাবারের ঠিকানা ভোজন বিলাস হোটেল এন্ড রেস্টুরেন্ট ৮ এপ্রিল বুধবার বিকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। পর্যটক ও স্থানীয় এলাকাবাসীর কথা বিবেচনায় নিয়ে দুই তরুণ উদ্যোক্তা প্রদীপ মল্লিক ও বটন মল্লিক ঘরোয়া পরিবেশে মানসম্মত ও সুস্বাদু দেশীয় খাবার পরিবেশনের লক্ষ্য নিয়ে এ রেস্টুরেন্টটি চালু করেন।রেস্টুরেন্টে কর্ণফুলী নদীর তাজা মাছসহ নানা ধরনের ভর্তা, দেশীয় রান্না এবং পারিবারিক পরিবেশে খাবারের ব্যবস্থা থাকবে। এছাড়া ছোটখাটো অনুষ্ঠান যেমন বিয়ে উপলক্ষে বর–বউ দেখা, জন্মদিন পালনসহ বিভিন্ন সামাজিক আয়োজনের ব্যবস্থাও রাখা হয়েছে। যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার গ্রহণ করা হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানান মালিকদ্বয়। তারা বলেন, মানসম্মত খাবার পরিবেশনই আমাদের একমাত্র লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙ্গামাটি জেলার আহবায়ক নন্দিতা দাস, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহম্মদ, রাঙ্গামাটি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বাবলী ইয়াসমিন, নাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান, যুব নেতা বাপ্পা প্রমুখ। যে কোনো খাবারের অর্ডারের জন্য যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মালিকদ্বয়: 📞 ০১৮৫২-৭০৩৮১৮, ০১৮১৮-৩৬৩৪০৬।





