
কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া এলাকায় পথ চলতে গিয়ে হারানো একটি স্মার্টফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে কাপ্তাই থানা পুলিশ।
ভুক্তভোগী নেজাম উদ্দীন (৩৯), পিতা—জাকের আহমদ, মাতা—আচিয়া খাতুন; স্থায়ী ও বর্তমান ঠিকানা—ফকিরপাড়া, কালিপুর, থানা—বাঁশখালী, জেলা—চট্টগ্রাম। তিনি জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা থেকে ১১টার মধ্যে বারঘোনিয়া তঞ্চ্যঙ্গা পাড়া থেকে বারঘোনিয়া রাস্তার মোড় পর্যন্ত পায়ে হেঁটে যাতায়াতের সময় নিজের অজান্তে তার মোবাইল ফোনটি পড়ে যায়। এ ঘটনায় তিনি কাপ্তাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। হারানো মোবাইলটি ছিল টেকনো স্পার্ক ৪০ মডেলের, রঙ ধূসর; আইএমই নম্বর—৩৫২৫১২১৩১০৪৮৪১৩ ও ৩৫২৫১২১৩৬২৪৭৫৮০।
জিডি নং ৬৬৮, তারিখ ১৫/০১/২০২৬ ইং মোতাবেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই হারুন তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলটি ঢাকায় সনাক্ত করে উদ্ধার করেন। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মোবাইলটি মালিক নেজাম উদ্দীনের কাছে হস্তান্তর করা হয়। মোবাইল হস্তান্তরের সময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল,
উপস্থিত ছিলেন। দায়িত্বশীলতা ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের দক্ষতায় এএসআই হারুন অল্প সময়ে হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।





