কাপ্তাইয়ে লেকের পাড়ে যুক্ত হলো নতুন অবকাশ ঠিকানা কাপ্তাই ধাবা রিসোর্ট

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাইয়ে পর্যটকদের জন্য নতুনভাবে যাত্রা শুরু করেছে কাপ্তাই ধাবা রিসোর্ট
৬১ নং আপস্ট্রিম জেটিঘাট সংলগ্ন লেকপাড়ের মনোরম পরিবেশে গড়ে ওঠা এ রিসোর্ট থেকে এক নজরে দেখা যায় বিস্তীর্ণ কাপ্তাই লেক আর দূরের কাপ্তাই বাঁধের নৈসর্গিক দৃশ্য। প্রকৃতির নিরিবিলি আবহে পরিবার, দম্পতি কিংবা বন্ধুদের নিয়ে শান্ত অবকাশ যাপনের জন্য এটি হতে পারে আকর্ষণীয় একটি গন্তব্য। যাতায়াতের সুবিধা খুবই চমৎকার ঢাকা–কাপ্তাই সরাসরি বাস সার্ভিসে এসে জেটিঘাটের কাছেই নামা যায়। চট্টগ্রাম শহর থেকেও নিয়মিত বাস ও অন্যান্য সার্ভিসে সহজে পৌঁছানো সম্ভব। জেটিঘাটের সন্নিকটে অবস্থান হওয়ায় নৌভ্রমণ শুরু করাও সুবিধাজনক।থাকা–খাওয়ার সুব্যবস্থা নিয়ে কাপ্তাই ধাবা রিসোর্ট এর যাত্রা শুরু রিসোর্টে রয়েছে উন্নত মানের কাপল বেড ও ফ্যামিলি বেডের কক্ষ। পরিচ্ছন্ন কক্ষ, পর্যাপ্ত বাতাস–আলো এবং লেকভিউ বারান্দা পর্যটকদের আরামদায়ক থাকার অভিজ্ঞতা দেয়। লেকের মাছ দেশীয় স্বাদের খাবারসহ পর্যটকবান্ধব খাবারের ব্যবস্থা রয়েছে। কাপ্তাই ধাবা রিসোর্ট মুল আকর্শন রিসোর্ট হতে দেখা যায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ যাহা কাপ্তাই বাঁধ নামে পরিচিত। কাপ্তাই লেক ভ্রমণের জন্য হাউসবোট ও নৌকার ব্যবস্থা রয়েছে। সূর্যাস্তের সময় লেকের উপর ভেসে বেড়ানো, পাহাড়–জলের মেলবন্ধন উপভোগ করা—সব মিলিয়ে অনন্য অভিজ্ঞতা পাওয়া যায়।
রিসোর্ট কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য, নিরাপদ পরিবেশ ও পর্যটক সহায়তায় গুরুত্ব দেয়। কাপ্তাইয়ের আশপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনাও এখান থেকে সহজে করা যায়। কাপ্তাই ধাবা রিসোর্ট অগ্রিম বুকিং এর যোগাযোগ করা যাবে ৬১ নং আপস্ট্রিম জেটিঘাট, কাপ্তাই, রাঙামাটি পার্বত্য জেলা (ম্যানেজার) 01829-323029, প্রকৃতির কাছে কিছুটা সময় কাটাতে চাইলে, কাপ্তাই লেকের পাড়ে নতুন এই রিসোর্ট হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ ঠিকানা। কাপ্তাই ধাবা রিসোর্টের উদ্যোক্তা সাইফুল খালেদ আমাদের প্রতিনিধিকে জানান, কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে পর্যটকদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আরামদায়ক অবকাশ কেন্দ্র গড়ে তোলাই ছিল তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, আমরা চাই পর্যটকরা এখানে এসে শুধু রাতযাপন নয়, প্রকৃতির সাথে মিশে এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যান। সেই চিন্তা থেকেই কাপল ও ফ্যামিলি—দুই ধরনের অতিথির জন্য মানসম্মত কক্ষ, দেশীয় স্বাদের খাবার এবং লেক ভ্রমণের হাউসবোট সুবিধা যুক্ত করেছি। তিনি আরও বলেন, কাপ্তাইয়ে যারা ভ্রমণে আসেন, তাদের অনেক সময় যাতায়াত ও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা থাকে। আমাদের রিসোর্ট জেটিঘাট সংলগ্ন হওয়ায় যাতায়াত সহজ, আর আমরা অতিথিদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে পর্যটকদের চাহিদা অনুযায়ী আরও নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।