
উপলক্ষে টানা প্রায় ৪০ দিনের দীর্ঘ ছুটি শেষে আগামী রবিবার (২৯ মার্চ) থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব
চৌধুরী মুঃ রিপন
শিক্ষাপ্রতিষ্ঠানে আবার শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম।
সরকারি বর্ষিক ছুটির তালিকা অনুযায়ী রমজান ও ঈদের ছুটি ২৬ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিল। তবে পরবর্তী দু’দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় কার্যত ক্লাস শুরু হচ্ছে ২৯ মার্চ, রবিবার থেকে। শিক্ষার্থীদের দীর্ঘ বিরতির ফলে সম্ভাব্য শিখন ঘাটতি কাটিয়ে উঠতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরবর্তী ১০টি শনিবারও পাঠদান চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় ৪ এপ্রিল (শনিবার) সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে।
এদিকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ২৮ মার্চ পর্যন্ত বহাল ছিল এবং পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৯ মার্চ থেকে সেখানে ক্লাস শুরু হচ্ছে। দীর্ঘ বিরতির পর শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।





