কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী’র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর কাপ্তাই শিল্প এলাকার বিএফআইডিসি জামে মসজিদ প্রাঙ্গণে ৬নং কাপ্তাই শিল্প এলাকা ইউনিটের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাধারণ সম্পাদক ও বিএফআইডিসি ইউনিট সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির ও কাপ্তাই ইসলামিক সেন্টারের চেয়ারম্যান শিক্ষাবিদ মুহাম্মদ হারুনুর রশীদ। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং কুরআনের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার মাস। তিনি সকলকে কুরআন অর্থসহ বুঝে তেলাওয়াত ও সে অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হানিফ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী।
এ সময় মসজিদ কমিটির সদস্যবৃন্দ, জামায়াতে ইসলামী’র উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিএফআইডিসি জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন সাইফি দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।