
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে রবিবার ( ৮ মার্চ) সকালে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ” প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী পূরুষ সমান অধিকার থাকা সত্বেও এখনো নারীরা অনেক কর্মক্ষেত্রে বৈষ্যম্যের স্বীকার হচ্ছে। সমাজে পূরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, নারীদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে বৈষম্য দূর করা সম্ভব হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসি়ভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, হিল ফ্লাওয়ারের মনিটরিং অফিসার মিলন চাকমা এবং রাঙামাটি জেলা পরিষদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উন্নয়ন এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের এডুকেশন ফ্যাসিলিটেটর মংসিংউ মারমা। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপার ছালেহ আহম্মদ সেলিম। এর আগে ইউনিয়ন পরিষদ চত্বর হতে একটি র্যালি বের করা হয়।





